English

পরিবেশগত ও সামাজিক অঙ্গীকার

  • পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে ফুলবাড়ী কয়লা প্রকল্পের পরিকল্পনা, নকশা ও বাস্তবায়ন করতে এশিয়া এনার্জি অঙ্গিকারাবদ্ধ।
  • এশিয়া এনার্জি সর্বোচ্চ জাতীয় ও আন্তর্জাতিক রীতি ও প্রয়োজনীয় বিধিমালা মেনে চলবে এবং প্রকল্পের পরিকল্পনা, নক্সা ও বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক ও পরিবেশগত উচ্চমান স্থাপন করবে।
  • এশিয়া এনার্জি দেশের বিদ্যমান পরিবেশ ও সামাজিক প্রবিধান মেনে চলবে এবং সমস্ত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করবে
  • এশিয়া এনার্জি প্রকল্পকে সামাজিকভাবে দায়বদ্ধ ও পরিবেশগতভাবে গ্রহণযোগ্য করার জন্য প্রধান প্রধান আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গৃহীত (যেমন বিশ্বব্যাংক, এডিবি, আইএফসি) ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘ইকুয়েটর নীতিমালা’ মেনে চলবে।
  • এশিয়া এনার্জি’র একটি ‘উন্মুক্ত দ্বার’ নীতি রয়েছে এবং প্রতিনিয়ত প্রকল্পের নীতিমালা, কর্মপদ্ধতি, পরিকল্পনা ও নক্সাসমূহ পর্যালোচনা করবে যার দ্বারা এ সংক্রান্ত উপদেশ-পরামর্শ গ্রহণ ও প্রয়োজনীয় পরিবর্তন সাধনের মাধ্যমে প্রকল্পের উন্নত বাস্তবায়ন সম্ভব হয়।

এ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ হলো:

  • প্রকল্পের কারণে কারুরই বাস্তবিক অর্থে অপকার হবেনা।
  • প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত কাউকেই উপযুক্ত পুনঃস্থাপন/ক্ষতিপূরণ ব্যতীত স্থানান্তর করা হবে না।
  • এলাকায় পর্যাপ্ত পানি রয়েছে এবং গৃহস্থালি ও সেচের জন্য যথেষ্ট পরিমাণ পানি থাকবে।
  • উপযুক্ত পরিবেশ দূষণ প্রশমন ব্যবস্থা থাকবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে।
  • সামাজিক উন্নয়ন অর্জিত হবে।
  • দেশের অতীতে বাস্তবায়িত প্রকল্পগুলোর ভুল থেকে শিক্ষা গ্রহণ যাতে কোন ধরণের ভুলের পুনরাবৃত্তি না হয়।

প্রধান প্রধান পরিবেশগত ও সামাজিক সমীক্ষা এবং প্রস্তুতকৃত প্রতিবেদনসমূহঃ-

  • প্রাথমিক পরিবেশগত পরীক্ষা (আইইই)
  • পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ)
  • পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি)
  • পরিবেশগত এবং সামাজিক প্রভাব নিরূপণ (ইএসআইএ)
  • পরিবেশগত প্রভাব নিরূপণ সারসংক্ষেপ (এসইআইএ)
  • সামাজিক প্রভাব নিরূপণ (এসআইএ)
  • পুনঃস্থাপন পরিকল্পনা (আরপি)
  • আদিবাসী উন্নয়ন পরিকল্পনা (আইপিডিপি )
  • মতবিনিময় এবং তথ্য প্রকাশ পরিকল্পনা (পিসিডিপি)
  • কয়লা পরিবহনের জন্য প্রাথমিক পরিবেশগত পরীক্ষা ( আইইই)
  • কয়লা পরিবহনের জন্য পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ (ইএসআইএ)
  • নতুন সমপ্রসারিত ফুলবাড়ী শহর ও পুনঃস্থাপন গ্রামের জন্য ভূমি ব্যবহার/ অবকাঠামো পরিকল্পনা
  • ভূমি অধিগ্রহণ পরিকল্পনা (প্রস্তুতাধীন)