পরিবেশগত ও সামাজিক সমীক্ষা
সম্ভাব্যতা সমীক্ষার অংশ হিসেবে ফুলবাড়ী কয়লা প্রকল্পের জন্য দেশীয় ও আন্তর্জাতিক সর্বোচ্চ মান অনুসরণ করে পরিবেশগত ও সামাজিক সমীক্ষা পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন ধরণের জরিপ, তথ্য সংগ্রহ, মতবিনিময়, পরিবেশগত পরিবীক্ষণ ও বিশেষ সমীক্ষা পরিচালিত হয়। তিনশো’র মত দেশী বিদেশী পেশাজীবি এ কাজে অংশগ্রহণ করেন, এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশের বিভিন্ন সংস্থা এ কাজে জড়িত ছিলেন।
ইআইএ/ ইএসআইএ পরামর্শকদল
- এসএমইসি (স্মেক) ইন্টারন্যাশনাল প্রোঃ লিঃ অষ্ট্রেলিয়া- প্রকল্প ব্যবস্থাপনা, সামাজিক সমীক্ষা, পুন:স্থাপন পরিকল্পনা, পরিবেশগত পরিবীক্ষণ, হাইড্রোলজি, জলগতি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং), ভৌগলিক তথ্য সংগ্রহ ব্যবস্থা (জিআইএস), বাতাসের গুণগত মান, অনাকাংখিত শব্দ, পুনর্বাসন ও নান্দনিক সৌন্দর্য, পানির গুণগত মান, যান চলাচল, শহর পরিকল্পনা, খনির পানির ভারসাম্য
- জিএইচডি প্রোঃ লিঃ অষ্ট্রেলিয়া- সম্পদ মূল্যায়ন, ভূ-কৌশলগত সমীক্ষা, হাইড্রোজিওলজি, স্থানীয় ও আঞ্চলিক অবকাঠামো এবং পরিবহণ, তথ্য ব্যবস্থাপনা, ভূ-পদার্থবিদ্যা, শহর পরিকল্পনা, বন্দর ব্যবস্থাপনা
- মাইন কনসাল্ট প্রোঃ লিঃ অষ্ট্রেলিয়া- খনির নকশা ও পরিকল্পনা প্রণয়ন
- কিউসিসি লিমিটেড অষ্ট্রেলিয়া- কয়লার গুণগত মান নির্ণয়
- সিইজিআইএস- এলাকার জি আই এস ভিত্তিক ভূমি ব্যবহার ও মালিকানা বিষয়ক তথ্য ব্যবস্থা, মাঠ পর্যায়ে হাইড্রোলজি বিষয়ক যন্ত্রপাতি স্থাপন এবং তথ্য সংগ্রহ
- ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)- প্রতিবেশগত তথ্য ভান্ডার এবং মাঠ পর্যায়ে জীববৈচিত্র্য নিরূপণ

- বিসিএএস- পুনঃস্থাপন সমীক্ষা
- হেল্থ প্রমোশনস লিঃ - স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ
- ইনষ্টিটিউট অব ওয়াটার মডেলিং (আই ডব্লিউ এম )-আঞ্চলিক ভূ-পৃষ্ঠের পানি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং)
- ডঃ এম কে আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়- ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিকের পরিমাণ যাচাই
- ডঃ এন কামাল, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-জনসংখ্যাতাত্ত্বিক সমীক্ষা
- জনাব মান্নান, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি- নৃতত্ত্ব, সংখ্যালঘু জাতিসত্ত্বা বিষয়ক সমীক্ষা
- প্রফেসর এম হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থান বিষয়ক সমীক্ষা
- ডঃ এস আমিন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর- মৃত্তিকা বিজ্ঞান
- প্রফেসর এস এম এম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়- আর্থ-সামাজিক সমীক্ষা
- বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)- পানির গুণগত মান পরীক্ষা
- এএলএস (এনভায়রণমেন্টাল ল্যাবরেটরিজ) অষ্ট্রেলিয়া-পানির গুণগত মান পরীক্ষা
- আইসিডিডিআর,বি- পানিতে ব্যাকটেরিয়া ও আর্সেনিক পরীক্ষা
- বিএইসি- বাতাসে ভাসমান বস্তুর নমুনা বিশ্লেষণ এবং গুণগত মান নিশ্চিতকরণ নিরীক্ষা
- এফইউজিআরও (ফিউগরো) অষ্ট্রেলিয়া- জরিপ
- আইইউসিএন (দি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন)- জীববৈচিত্র্য এবং আইন ও নীতিমালা বিষয়ক পর্যালোচনা
সামাজিক ও পরিবেশগত সমীক্ষায় গৃহীত প্রধান প্রধান কার্যক্রম
- পরিবেশ বিষয়ক পরিবীক্ষণ (নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ও ব্যাখ্যা)- আবহাওয়া, বায়ু, অনাকাংখিত শব্দ, ভূ-গর্ভস্থ পানি, ভূ-পৃষ্ঠের পানি, মৃত্তিকা

- ভূ-পৃষ্ঠের পানি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং)
- হাইড্রোলজি ও হাইড্রোজিওলজি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং)
- পানির ভারসাম্য
- জীববৈচিত্র্য নিরূপণ সমীক্ষা
- ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক নিরূপণ
- আর্থ-সামাজিক সুফল বিষয়ক সমীক্ষা
- প্রত্নতাত্ত্বিক সমীক্ষা
- জনসংখ্যাতাত্ত্বিক সমীক্ষা
- স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ
- ফুলবাড়ী শহরের পূর্বাংশে পানি সরবরাহ বিষয়ক সমীক্ষা
- ক্ষতিগ্রস্ত গ্রামসমূহে পানি সরবরাহ বিষয়ক সমীক্ষা
- পুনর্বাসন অবকাঠামো (শহর ও গ্রাম) পরিকল্পনা এবং ভূমি ব্যবহার বিষয়ক সমীক্ষা
- কৃষি বিষয়ক সমীক্ষা
- কয়লা পরিবহন বিষয়ক সমীক্ষা
- পুনঃস্থাপন জরিপ
- আর্থ-সামাজিক ও জনসংখ্যা বিষয়ক সমীক্ষা
- প্রতিষ্ঠান ও অবকাঠামো জরিপ
- সরকারি অফিস ও এনজিও সমূহ জরিপ
- শহর পরিকল্পনা জরিপ
- যানবাহন চলাচল বিষয়ক জরিপ
- গ্রাম যাচাই জরিপ
- মৃত্তিকা বিষয়ক জরিপ
- জনগণ/সম্প্রদায়ের সাথে মতবিনিময় এবং তথ্য প্রচার
- জি আই এস ভিত্তিক জমি নির্ধারণ ও মালিকানা বিষয়ক সমীক্ষা
এ সমীক্ষা থেকে বিভিন্ন প্রতিবেদন তৈরী করা হয়েছে এবং এর প্রাষঙ্গিক প্রতিফলন রয়েছে সম্ভাব্যতা সমীক্ষার সারসংক্ষেপ ও খনি উন্নয়ন পরিকল্পনায়।
একই সাথে বিভিন্ন পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরী করা হয়েছে, যাতে রয়েছেঃ
- প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রতিশ্রুতিগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত;
- পরিবীক্ষণ কর্মসূচী, ব্যবস্থাপনা পরিকল্পনা ও প্রশমন ব্যবস্থা বাস্তবায়ন সময়সূচী;
- জৈব-ভৌত ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ ও ব্যবস্থাপনা পরিকল্পনাসমূহ; এবং
- বিস্তারিত সমন্বিত পর্যবেক্ষণ কর্মসূচী ও সময়সূচী
পরিবেশগত ব্যবস্থাপনার ব্যয়: মূলধনী ব্যয় ৮৯ মিলিয়ন মার্কিন ডলার এবং বাৎসরিক পরিচালনা ব্যয় ৭ মিলিয়ন মার্কিন ডলার
প্রকল্পে যেসব পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরী করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো -
- খনির পানি ব্যবস্থাপনা পরিকল্পনা
- মাটি ব্যবস্থাপনা পরিকল্পনা
- বায়ুর গুণগত মান ব্যবস্থাপনা পরিকল্পনা
- গ্রীণ হাউস গ্যাস ব্যবস্থাপনা পরিকল্পনা
- শব্দ ও বিস্ফোরণ ব্যবস্থাপনা পরিকল্পনা
- জীববৈচিত্র্য ব্যবস্থাপনা পরিকল্পনা
- খনি পুনর্বাসন ও খনি সমাপ্তিকরণ পরিকল্পনা
- বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা
- ঝুঁকিপূর্ণ পদার্থ ব্যবস্থাপনা পরিকল্পনা
- পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা
- সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা
- প্রত্নতত্ত্ব ও সংস্কৃতি ব্যবস্থাপনা পরিকল্পনা
- পুন:স্থাপন পরিকল্পনা
- আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা
- মতবিনিময় ও তথ্য প্রকাশ পরিকল্পনা
- সম্প্রসারিত নতুন শহর ও পরিস্থাপন গ্রাম উন্নয়ন পরিকল্পনা
পরিবেশগত ও সামাজিক সমীক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং প্রকল্পের মেয়াদকালব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।