ফুলবাড়ী কয়লা প্রকল্পে সুনির্দিষ্ট সম্ভাব্যতা সমীক্ষার আওতায় আগষ্ট ২০০৪ ইং থেকে জুলাই ২০০৫ ইং পর্যন্ত ব্যাপক ভূপদার্থিক জরীপ ও ড্রিলিং কর্মসূচী পরিচালিত হয়। অষ্ট্রেলিয়া ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান জিএইচডি প্রোঃ লিঃ এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিল। মালয়েশিয়ায় নিবন্ধিত আন্তর্জাতিক কোম্পানী ড্রিলকর্প এসডিএন বিএইচডি এবং বাংলাদেশী কোম্পানী ফলগু সন্ধানী যৌথভাবে ড্রিলিং কার্যক্রম সম্পন্ন করে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ভূপদার্থিক (জিওফিজিক্যাল) লগিং পরিচালনা করে। ড্রিলিং কার্যক্রমের আওতায় ১০০ এর বেশী কূপ (বোরহোল) খনন করা হয় যা অষ্ট্রেলিয়ার জয়েন্ট ওর রিজার্ভ কমিটি (জেওআরসি বা জোর্ক) এর কোড (২০০৪ সংস্করণ)) অনুযায়ী কয়লা সম্পদের পরিমাণ নির্ধারণের জন্য যথাযথ।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত জেওআরসি (জোর্ক) কোড অনুসারে ফুলবাড়ী কয়লা ক্ষেত্রে কয়লা সম্পদের পরিমাণ ৫৭২ মিলিয়ন টন নির্ধারণ করা হয়েছে এবং পাঁচটি কয়লা স্তর (কোল সিম ) চিহ্নিত করা হয়েছে: সবচেয়ে উপরের (টপ), উপরের (আপার), প্রধান (মেইন), নীচের (লোয়ার) এবং ভিত (বেস)। কয়লা স্তরগুলোর মোট পুরুত্ব ১৫-৬৫ মিটার এর মধ্যে এবং ভূপৃষ্ঠের ১৫০- ২৭০ মিটার গভীরতায় তা অবস্থিত।
কয়লার উপরিস্থিত শিলাস্তরগুলোতে সম্ভাবনাময় মূল্যবান সহ-সম্পদ রয়েছে: কেওলিন ক্লে (চীনা মাটি), নুড়ি পাথর, কাঁচ বালি ইত্যাদি।
| শ্রেণীবিভাগ | টন (মিলিয়ন) |
|---|---|
| পরিমাপকৃত | ২৮৮ |
| নির্দেশিত | ২৪৪ |
| অনুমিত | ৪০ |
| মোট | ৫৭২ |
| কয়লা স্তর | পুরুত্ব | ছাই (অ্যাশ) (এডি) | শক্তি (স্পেসিফিক এনার্জি) (এডি) | মোট সালফার (এডি) | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| সীমা (মিঃ) | গড় (মিঃ) | সীমা (%) | গড় (%) | সীমা (এমজে/কেজি) | গড় (এমজে/কেজি) | সীমা (%) | গড় (%) | |
| উপরের | ২.৬ - ১১.৬ | ১০.৬ | ১১.৯ - ২৪.৬ | ১৬.৫ | ২৫.৮- ২৮.৬ | ২৭.৩ | ০.৬- ২.৮ | ১.১ |
| প্রধান | ৮.৮ - ৩৯.৫ | ২২.৬ | ১২.৪ - ২১.৩ | ১৫.৮ | ২৫.৭- ২৯.১ | ২৭.৭ | ০.৫- ২.১ | ০.৯ |