English

লাইসেন্স ও লিজ

License Area Mapচুক্তির (অ্যাসাইনমেন্ট এগ্রিমেন্ট) আওতায় ১১ ফেব্রুয়ারী ১৯৯৮ ইং তারিখে কয়লা অনুসন্ধান লাইসেন্স 'বি' ও 'জি' এলাকা এশিয়া এনার্জি'র নিকট হস্তান্তর করা হয় এবং ১৫ আগষ্ট ২০০২ ইং তারিখে 'এইচ' এলাকার জন্য অনুসন্ধান লাইসেন্স মঞ্জুর করা হয়। ০১ এপ্রিল ২০০৪ ইং তারিখে 'বি' এলাকার মাইনিং লিজ মঞ্জুর করা হয়।

১০ জুন ২০০৪ ইং তারিখে এশিয়া এনার্জি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রক্রিয়ায় আচ্ছাদন শিলার সঙ্গে যে সব সহ-সম্পদ যেমন; কাঁচ বালি, নুড়িপাথর, কেওলিন ক্লে (চীনামাটি) পাওয়া যেতে পারে তা উত্তোলনের জন্য আবেদন করে।

এশিয়া এনার্জি ১০ মে ২০০৪ ইং তারিখে প্রকল্প এলাকার অন্তর্গত অনুসন্ধান লাইসেন্স 'আই', ২৮ ফেব্রুয়ারী ২০০৫ ইং তারিখে অনুসন্ধান লাইসেন্স 'টি' এবং ২৬ এপ্রিল ২০০৫ ইং তারিখে মাইনিং লিজ 'ইউ' এর জন্য সরকারের কাছে আবেদন করেছে এবং ১৮ এপ্রিল ২০০৪ ইং তারিখে 'জি' ও 'এইচ' এলাকাকে খনি ইজারায় (মাইনিং লিজ) রূপান্তরেরও আবেদন জানিয়েছে।  

লাইসেন্স এলাকাসমূহ এলাকা (হেক্টর)
কয়লা খনি ইজারা এলাকা 'বি' ১,৯২১
অনুসন্ধান লাইসেন্স এলাকা 'এইচ' কয়লা খনি ইজারার জন্য আবেদনকৃত ২,১১২
অনুসন্ধান লাইসেন্স এলাকা 'জি' খনি উন্নয়ন ও অবকাঠামোর জন্য, কয়লা খনি ইজারার জন্য আবেদনকৃত ১,৪৪৭
অনুসন্ধান লাইসেন্স এলাকা 'আই' খনি উন্নয়ন ও ফুলবাড়ী কয়লা ক্ষেত্রের সম্ভাব্য সম্প্রসারণের জন্য আবেদনকৃত ১০,৩৭১
অনুসন্ধান লাইসেন্স এলাকা 'টি', খনি উন্নয়ন প্রক্রিয়ায় আচ্ছাদন শিলাস্তুপ সংরক্ষণ ও অবকাঠামোর প্রয়োজনে আবেদনকৃত ১,৭৭৫
অনুসন্ধান লাইসেন্স এলাকা 'জে' হতে 'কিউ' আচ্ছাদন শিলাস্তুপ থেকে বিভিন্ন সম্ভাবনাময় সহ-সম্পদ আহরণের জন্য আবেদনকৃত বর্তমান প্রকল্প এলাকা
কয়লা খনি ইজারা এলাকা 'ইউ' আবেদনকৃত ২৮৬