English

বাংলাদেশ সরকারের সাথে চুক্তি

এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ এর সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশের উত্তর পশ্চিম অঞ্চলে কয়লা অনুসন্ধান ও খনি উন্নয়নের জন্য একটি চুক্তি রয়েছে। চুক্তিটি (১১/সি-৯৪) প্রথমতঃ পৃথিবীর অন্যতম বৃহৎ অষ্ট্রেলিয়ান মাইনিং কোম্পানী বিএইচপি (বর্তমান বিএইচপি বিলিটন) এর সাথে ১৯৯৪ ইং সালের ২০শে আগষ্ট স্বাক্ষরিত হয়।

পরবর্তীতে ১৯৯৮ ইং সালের ১১ ফেব্রুয়ারী বিএইচপির সাথে সম্পাদিত লাইসেন্স ও চুক্তি এশিয়া এনার্জি’র কাছে হস্তান্তরের "এসাইনমেন্ট এগ্রিমেন্ট" (হস্তান্তর চুক্তি) এশিয়া এনার্জি এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়। 

চুক্তি ১১/সি-৯৪: বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়লা অনুসন্ধান ও উত্তোলনের জন্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিএইচপি মিনারেলস ইন্টারন্যাশনাল এক্সপ্লোরেশন ইনকর্পোরেটেড এর মধ্যে ২০ আগস্ট ১৯৯৪ ইং তারিখে স্বাক্ষরিত
হস্তান্তর চুক্তি (এসাইনমেন্ট এগ্রিমেন্ট)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষে প্রতিনিধিত্বকারী খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক এবং এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোপাইটরি লিমিটেড এর মধ্যে ১১ ফেব্রুয়ারী ১৯৯৮ ইং তারিখে স্বাক্ষরিত

বাংলাদেশের বিদ্যমান আইন এবং বিধানসমূহ, বিশেষ করে মাইনস এন্ড মিনারেলস রুলস এবং বিদেশী বিনিয়োগের জন্য উৎসাহ প্রদানকারী বিশেষ সুবিধাসমূহের সাধারণ সীমার (সূত্র: সর্বশেষ বিওআই হ্যান্ডবুক এবং ফরেন প্রাইভেট ইনভেষ্টমেন্ট প্রমোশন এন্ড প্রটেকশন অ্যাক্ট, ১৯৮০) উপর ভিত্তি করে এই চুক্তিটি প্রতিষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে এই চুক্তিটি অনুমোদন ও স্বাক্ষর করেন এবং পরবর্তীতে চুক্তির ধারা মতে ১৯৯৮ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক আইন ও চুক্তির শর্ত অনুযায়ী তা এশিয়া এনার্জি কর্পোরেশন এর কাছে হস্তান্তরিত হয়।

চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ায় ইউএনডিপি’র বিশেষজ্ঞ কর্তৃক আন্তর্জাতিক পরীক্ষা-নিরীক্ষা ও সরকারকে পরামর্শ প্রদান এবং ৩১/১/৯৪ তারিখে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সভায় চুক্তির অনুমোদন জড়িত। অর্থ ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত সাব-কমিটির কাছ থেকেও মন্ত্রী পরিষদ এই চুক্তির শর্তগুলো সম্পর্কে মতামত নেন এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড) পুঙ্খানুপুঙ্খভাবে চুক্তিটি যাচাই ও ভেটিং প্রদান করেন।
(লাইসেন্স ও লিজ অংশে এ ব্যাপারে আরও বিস্তারিত রয়েছে।)