English

ফুলবাড়ী কয়লা প্রকল্পের সুফল

ফুলবাড়ী কয়লা প্রকল্প বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক অর্থনীতির জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে। ট্যাক্স, রয়্যালটি এবং সার্ভিস চার্জ বাবদ প্রতি বৎসর ২০০ মিলিয়ন মার্কিন ডলার সরকারের আয় ছাড়াও ফুলবাড়ী কয়লা প্রকল্প বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য রপ্তানী আয়, নতুন কর্মসংস্থান এবং টেকসই নতুন শিল্প কারখানা গড়ে তুলতে অবদান রাখবে। এই প্রকল্প বাংলাদেশকে একটি জ্বালানী শক্তি রপ্তানীকারক দেশে পরিণত করবে এবং সাথে সাথে দেশে জ্বালানীর বিকল্প উৎস সরবরাহ করবে এবং ইট ভাটার জন্য বছরে ২-৩ মিলিয়ন টন উচ্চ সালফার যুক্ত নিম্নমানের কয়লা ভারত থেকে আমদানীর প্রয়োজন হবে না। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রেল ও বন্দর অবকাঠামোর উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে এবং মূলতঃ কৃষি ভিত্তিক এই অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

ফুলবাড়ীতে এশিয়া এনার্জি’র প্রস্তাবিত ১,০০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাংলদেশের মারাত্মক বিদ্যুৎ সমস্যা লাঘবে সহায়তা করবে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়ে আছে।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ইতিবাচক অর্জন

জাতীয়

  • প্রতি বছর জাতীয় জিডিপি-তে ১.০% সংযোজন
  • প্রকল্প মেয়াদকালে জিডিপি-তে ২১ বিলিয়ন মার্কিন ডলারের অবদান
  • ট্যাক্স ও রয়্যালটির মাধ্যমে সরকারের ৫.৩ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি আয়
  • ব্যালান্স অব পেমেন্টের উপর বছরে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ইতিবাচক প্রভাব
  • বাংলাদেশ রেল-এর নীট আয় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার
  • দারিদ্র দূরীকরণ ও টেকসই উন্নয়ন
  • টেকসই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প জ্বালানীর নিশ্চয়তা

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল

  • উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন কয়লা শিল্পের উন্নয়ন
  • এশিয়া এনার্জি কর্তৃক পরিচালিত ১,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
  • সম্ভাব্য বিনিয়োগকারী কর্তৃক আরো কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন
  • প্রায় ১২,০০০ নতুন স্থানীয় কর্মসংস্থান (প্রত্যক্ষ ও পরোক্ষ)
  • সহসম্পদ (কো-প্রডাক্ট) নির্ভর এবং খনি সহযোগী বেশ কিছু নতুন শিল্প-কারখানা স্থাপন
  • প্রকল্পের মেয়াদকালে ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়
  • পুনঃস্থাপন ও নতুন শহরের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
  • স্থানীয় নীট কৃষি উৎপাদন বৃদ্ধি
  • উন্নত সুবিধাসহ নতুন পরিকল্পিত শহর ও গ্রাম

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

  • পশ্চিম রেলের পথের উন্নতি
  • খুলনায় কয়লা টার্মিনাল স্থাপন
  • আকরাম পয়েন্টে গভীর সমুদ্র কার্গো হ্যান্ডলিং সুবিধা
  • খুলনা ও মংলা বন্দরের অর্থনৈতিক অবকাঠামোর পুনরুজ্জীবন ও উন্নয়ন
  • প্রায় ৮,০০০ হাজার নতুন কর্মসংস্থান (প্রত্যক্ষ ও পরোক্ষ)
  • বন্দর উন্নয়নে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
  • স্থানীয়ভাবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভাবনা
  • সহসম্পদ ভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের সম্ভাবনা