English

বোর্ড অব ডাইরেক্টর্‌স

জেরার্ড হোল্ডেন (নন এক্সিকিউটিভ চেয়ারম্যান)

দুই দশকের বেশি বার্কলেইজ গ্রুপের মতো নামকরা কোম্পানীর সম্মানিত পদে কাজ করার পর জেরার্ড এশিয়া এনার্জিতে চেয়ারম্যান হিসাবে যোগদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল হেড অব মাইনিং এন্ড মেটালস পদে কর্মরত থাকাকালীন তিনি বিশ্বের খনি ও ধাতু শিল্পে বার্কলেইজ ক্যাপিটালকে শীর্ষস্থানীয় পর্যায়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে তিনি বার্কলেইজ ক্যাপিটালে ডিরেক্টর অব ডেরাইভ্যাটিভ ফিন্যান্স পদে কর্মরত ছিলেন। বৃটিশ বংশোদ্ভুত জেরার্ড ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-য়ে বি.এসসি ডিগ্রী অর্জন করেন এবং তিনি চার্টার্ড ইন্সটিটিউট অব ব্যাংকার্সের একজন অ্যাসোসিয়েট। এ ছাড়াও, তিনি ব্রিঙ্কলে মাইনিং পিএলসি-এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান, লনরোহ্‌ আফ্রিকা পিএলসি-এর যুগ্ম এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং বার্কলেইজ ক্যাপিটাল-এর সিনিয়র উপদেষ্টা।

স্টিভ বাইওয়াটার (প্রধান নির্বাহী কর্মকর্তা)

খনিজ সম্পদ শিল্পে ১৪ টি বৃহদাকার উন্মুক্ত পদ্ধতির কয়লা খনির উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় স্টিভের বিস্তর সু-খ্যাতি রয়েছে। জানুয়ারী ২০০৬ সালে এশিয়া এনার্জিতে যোগদানের পূর্বে তিনি রিও টিনটো কোল অষ্টেলিয়া-র চীফ অপারেটিং অফিসার ছিলেন। সেখানে তিনি বিক্রয়যোগ্য বার্ষিক ৬০ মিলিয়ন টন কয়লা উৎপাদনকারী ৭ টি খনি কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বর্তমানে স্টিভ জিসিএম রিসোর্সেস এর প্রধান নির্বাহী ছাড়াও সাউথ আফ্রিকান কোল লিমিটেড ও হংকং ভিত্তিক রিজেন্ট প্যাসিফিক গ্রুপ এর পরিচালক।

ইতিপূর্বে তিনি রোব রিভার মাইনিং-এর জেনারেল ম্যানেজার (অপারেশনস) হিসাবে দায়িত্ব পালন করেন, যা পরে ২০০০ সালে রিও টিনটোর সাবসিডিয়ারীতে পরিণত হয়। তিনি হ্যামার্সলি আয়রণ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মাইন অপারেশনস) এবং মাউন্ট ইসা মাইনস-এর খনি ও ধাতুবিদ্যাগত কার্যক্রমেরও জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন। রোব রিভার মাইনিং-এ তিনি বন্দর ও রেল ব্যবস্থাপনার কাজেও নিযুক্ত ছিলেন।

স্টিভ অষ্ট্রেলিয়ান পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং জিওলজি এন্ড জিওটেকনিক্স-এ বি.এসসি ডিগ্রী এবং নিউক্যাসল-আপন-টাইন ইউনিভার্সিটি থেকে রকস মেকানিক্স এন্ড এক্সকেভেশন ইঞ্জিনিয়ারিং-এ এম.এসসি ডিগ্রী অর্জন করেন। তিনি অষ্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব মাইনিং এন্ড মেটালার্জি এবং অষ্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট উভয়েরই সম্মানিত সদস্য।

গ্যারী লাই (চীফ অপারেটিং অফিসার)

গ্যারী লন্ডনের রয়্যাল স্কুল অব মাইনস থেকে রক মেকানিক্‌স এ মাস্টার্স ডিগ্রী প্রাপ্ত একজন যোগ্যতাসম্পন্ন জিওলজিস্ট ও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি বিভিন্ন খ্যাতনামা মাইনিং কোম্পানীতে উর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। তিনি স্ট্র্যাটেজিক মাইন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে পশ্চিম অস্ট্রেলিয়ার কালগুর্লিতে কালগুর্লি কনসোলিডেটেড গোল্ড মাইনের সুপার পিট কার্যক্রম পরিচালনা করেন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে মাইনিং রিসার্চ ফর সিআরএ-তে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। পাপুয়া নিউগিনিতে সিআরএ-এর বুগেনভিল কপার মাইনেও গ্যারীর ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

বিল ম্যাকইনটশ (এক্সিকিউটিভ ডিরেক্টর - টেকনিক্যাল)

৩৫ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিল একজন স্বনামধন্য খনি প্রকৌশলী। তিনি কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে, আর্জেন্টিনা, ভারত ও অস্ট্রেলিয়ার বিভিন্ন খনি প্রকল্পে গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করেছেন। তার পেশাগত জীবনের বেশীরভাগ সময় তিনি উন্মুক্ত পদ্ধতিতে খনি উন্নয়নের সাথে যুক্ত ছিলেন এবং তিনি দশ বছরেরও অধিক সময়ে এশিয়ায় কর্মরত ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে খনি প্রকৌশল এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে খনি বিষয়ে এম.এসসি ডিগ্রী অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব মাইনিং এন্ড মেটালার্জি’র সদস্য এবং একজন চার্টার্ড প্রফেশনাল (ব্যবস্থাপনা)।

গ্রাহাম ট্যাগার্ট (ফিন্যান্স ডিরেক্টর এন্ড জয়েন্ট কোম্পানী সেক্রেটারী)

খনিজ সম্পদ শিল্পে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অস্ট্রেলিয়ান গ্রাহাম একজন অভিজ্ঞ চার্টার্ড একাউন্ট্যান্ট। এশিয়া এনার্জি পিএলসিতে যোগদানের পূর্বে তিনি চীফ ফিনান্সিয়াল অফিসার ও কোম্পানী সেক্রেটারী হিসাবে রিও টিনটো কোল অস্ট্রেলিয়ায় কর্মরত ছিলেন। সেখানে তিনি বার্ষিক ৬০ মিলিয়ন টন থার্মাল ও কোকিং কয়লা উৎপাদন কার্যক্রমের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ইন্দোনেশিয়ার পিটি কালটিম প্রাইমা কোল (বার্ষিক ২০ মিলিয়ন টন থার্মাল কয়লা উৎপাদনকারী) এ জেনারেল ম্যানেজার কমার্শিয়াল ও চীফ ফিনান্সিয়াল অফিসার পদে এবং তার আগে তিনি পিটি কেলিয়ান ইক্যুয়াটোরিয়াল মাইনিং-এ ডিরেক্টর ফিন্যান্স হিসেবে কাজ করেন (বার্ষিক ৫ লাখ আউন্স স্বর্ণ উৎপাদিত হয়)। উভয় মাইন ইন্দোনেশিয়ায় অবস্থিত।

ডেভিড লেনিগাস (নন-এক্সিকিউটিভ ডিরেক্টর)

অস্ট্রেলিয়ান নাগরিক ডেভিড খনি প্রকৌশলে ব্যাচেলর অব অ্যাপ্লাইড সায়েন্স ডিগ্রী অর্জন করেন এবং স্বর্ণ, হীরক, কয়লা ও বেইজ মেটাল শিল্পে তার ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি জিসিএম রিসোর্সেস পিএলসি’র প্রতিষ্ঠাতা যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগে তিনি ফিজির এমপেরর গোল্ড মাইনে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন খনিজ সম্পদ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার একটি কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিপগ্রীন পশ্চিম ভার্জিনিয়া ইনকর্পোঃ এরও প্রেসিডেন্ট এবং রিভার ডায়মন্ড পিএলসি ও বিডিআই মাইনিং কর্পোরেশনের পরিচালক।