English

এশিয়া এনার্জি

এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ, অষ্ট্রেলিয়ান কোম্পানী নং-০৮০৪০৬৮১৯ যা নিউ সাউথ ওয়েলস এর কর্পোরেশন আইনের আওতায় নিবন্ধনকৃত এবং অষ্ট্রেলিয়ায় গঠিত কোম্পানী। ১৯৯৭ ইং সালের ১৫ অক্টোবর তারিখে এর নিবন্ধন হয় এবং এটি শেয়ার দ্বারা সীমাবদ্ধ একটি স্বত্ত্বাধিকারভুক্ত কোম্পানী।

এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ ১০ ডিসেম্বর ১৯৯৭ ইং তারিখে বাংলাদেশে একটি শাখা অফিস খোলার জন্য আবেদন করে এবং বাংলাদেশে খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের জন্য (বাংলাদেশ সরকারের ২৫ মার্চ ১৯৯৮ ইং তারিখে ইস্যূকৃত চিঠির মাধ্যমে অনুমোদন নিশ্চিত হয়) সরকার (শিল্প মন্ত্রণালয়) ১০ ডিসেম্বর ১৯৯৭ ইং তারিখ থেকে কোম্পানীর শাখা অফিস খোলার অনুমতি প্রদান করে। বাংলাদেশে শাখা হিসেবে কোম্পানীর কার্যক্রম পরিচালনার অনুমতি শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃক সময়ে সময়ে নবায়ন করা হয়।

কোম্পানী আইন ১৯৯৪ ইং (অনুচ্ছেদ ৩৭৯) অনুসারে এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ নিবন্ধনের জন্য যৌথ স্টক কোম্পানীর নিবন্ধকের কাছে আবেদন করে এবং ১৯৯৮ ইং সালের ১৮ মে তারিখে যৌথ স্টক কোম্পানী বাংলাদেশ এর নিবন্ধকের কাছ থেকে নথিভুক্তির সনদ লাভ করে।

এশিয়া এনার্জি পিএলসি বাংলাদেশে ফুলবাড়ী কয়লা প্রকল্পের অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে তহবিল সংগ্রহ এবং নির্দিষ্ট কিছু কোম্পানীকে এতে সম্পৃক্ত করার লক্ষ্যে ২৬শে সেপ্টেম্বর ২০০৩ ইং সালে ইংল্যান্ড ও ওয়েলস এ একটি পাবলিক লিমিটেড কোম্পানী (নং ০৪৯১৩১১৯) হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০০৩ ইং সালের অক্টোবর মাসে কোম্পানী প্রাথমিক তহবিল সংগ্রহ করে এবং ২০০৩ ইং সালের ডিসেম্বর মাসে এশিয়া এনার্জি কর্পোরেশন প্রোঃ লিঃ এবং এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ সহ এর সাবসিডিয়ারীসমূহ অধিগ্রহণ করে।

এশিয়া এনার্জি পিএলসি এর সকল শেয়ারহোল্ডার ২০০৪ ইং সালের ৩০ মার্চ একটি প্রস্তাব পাসের মাধ্যমে লন্ডনস্থ বিকল্প বিনিয়োগ মার্কেটে (এআইএম) শেয়ার বরাদ্দ ও লেনদেনের জন্য পরিচালকদের ক্ষমতা প্রদান করে। সে অনুসারে, ২০০৪ ইং সালের ১৯ এপ্রিল কোম্পানীর শেয়ার লন্ডন স্টক এক্সচেঞ্জ এর বিকল্প বিনিয়োগ মার্কেটে (এআইএম) লেনদেনের জন্য অন্তর্ভুক্ত করা হয়। এশিয়া এনার্জি ২০০৬ ইং সালের মার্চ মাসে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ এ তালিকাভুক্তির জন্য আগ্রহ প্রকাশ করে। কোম্পানির এ সিদ্ধান্ত বাংলাদেশী বিনিয়োগকারীদের এই বৃহৎদাকার উন্নয়ন প্রকল্পে অংশীদার হবার সুযোগ প্রদানে এশিয়া এনার্জির অঙ্গীকারেরই অংশ।