আমাদের অঙ্গীকার
এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ লন্ডন ভিত্তিক জিসিএম রিসোর্সেস পিএলসির (ভূতপূর্ব এশিয়া এনার্জি পিএলসি) বাংলাদেশ অংশ যারা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার ফুলবাড়ী কয়লা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের উন্মুক্ত খনন পদ্ধতির একটি কয়লা খনি উন্নয়ন ও পরিচালনার জন্য কাজ করছে।
এশিয়া এনার্জি সরকারের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশগত ও সামাজিক মান বজায় রেখে খনি উন্নয়ন কাজ পরিচালনা করতে আগ্রহী। এ লক্ষ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা ২ অক্টোবর ২০০৫ ইং তারিখে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হয়। একই সঙ্গে ৬ ই অক্টোবর ২০০৫ ইং তারিখে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও পেশ করা হয়। পূর্ণ উৎপাদন ক্ষমতায় খনি থেকে বছরে ১৫ মিলিয়ন টন উন্নতমানের (কম সালফার ও অ্যাশ এবং উচ্চ তাপীয় মানসম্পন্ন) বিটুমিনাস (থারমাল ও মেটালারজিক্যাল) কয়লা পাওয়া যাবে এবং এশিয়া এনার্জিই ১০০০ মেগাওয়াট পর্যন্ত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী যা কয়লাখনির সুফল বাড়াবে। ১১ই সেপ্টেম্বর ২০০৫ ইং তারিখে সরকারের পরিবেশ অধিদপ্তর প্রকল্পের অনুকূলে পরিবেশগত ছাড়পত্র জারী করে। উৎপাদিত এ কয়লা সুলভ মূল্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাবে।
এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রপাইটরি লিঃ ("এশিয়া এনার্জি") বাংলাদেশ সরকার ও জনগণের কাছে তার বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখাতে খোলাখুলিভাবে এবং আন্তর্জাতিক পরীক্ষা-নিরীক্ষার আওতায় কাজ করেছে এবং ফুলবাড়ী কয়লা প্রকল্পে (“প্রকল্প”) উল্লেখযোগ্য পরিমাণ অর্থসম্পদ সংস্থানের অঙ্গীকার অব্যাহত রেখেছে। স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গেই এশিয়া এনার্জি কাজ করছে ও ভবিষ্যতেও করে যাবে। এ কোম্পানী পরিবেশ, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং প্রকল্পের সম্পূর্ণ প্রকাশেও প্রতিশ্রুতিবদ্ধ। এশিয়া এনার্জি বাংলাদেশের শেয়ার বাজারেও তালিকাভুক্তির পদক্ষেপ নিয়েছে যাতে বাংলাদেশী বিনিয়োগকারীরা এই যুগান্তকারী প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।